রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রোজা রেখেই মাঠে নেমেছিলেন শুভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shuvaশামীম হোসেন : ঢাকা প্রিমিয়ার লীগের খেলায় আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আবাহনীর পেসার তাসকিন আহমেদের বাউন্সি বলে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন ভিক্টোরিয়ার অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ।

জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার আপাতত শঙ্কামুক্ত হলেও হাসপাতালে তাঁকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।

এখন চলছে সিয়াম সাধনার মাস রমজান। আবাহনীর বিপক্ষে ম্যাচে তাই আজ রোজা রেখেই ম্যাঠে নেমেছিলে শুভ। ভিক্টোরিয়ার ইনিংসের ২৫তম ওভারে আবাহনীর পেসার তাসকিন আহমেদের একটি শুভর হেলমেটের ঠিক নিচে, ঘাড়ের ডানপাশে গিয়ে আঘাত হানে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন শুভ। ফিজিওসহ অন্যরাও মাঠে ছুটে আসেন। কিছুক্ষণ শুশ্রূষার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে।

বাইরে নেওয়ার সময় হাত দিয়ে চোখ ঢেকেছিলেন শুভ। তবে তিনি জ্ঞান হারাননি। টুকটাক কথাও বলেছেন। তবে কোনো ঝুঁকি না নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে এই বাঁহাতি অলরাউন্ডারের।shuvo2

এদিকে, শুভর বর্তমান অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী। এ ছাড়া ভিক্টেরিয়ার চেয়ারম্যান নেছারউদ্দিন কাজলও এই সুসংবাদটি জানিয়ে বলেছেন, ‘শুভ শঙ্কামুক্ত। কিছুক্ষণ আগেও কথা বলছে। আশা করি কিছু হবে না। হয়তো আজকের দিনটা হাসপাতালে থাকতে হবে।’

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ