বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সিদ্দিক আহমদ-এর দুটি ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

carbon-neutral-ff-001

খুটি টা

লোক সমাজে বাড়ছে কেবল
অসৎ লোকের দাম-টা
টাকার জোরে বাড়ছে গরম
মহৎ কাজের নাম-টা।

অসৎ পথের ধান্ধা হতে
কামায় ভালো হাত-টা
মুক্ত মনের রিক্ত সনে
মিটায় সেবার খাত-টা।

লোক দেখানো ভণ্ডামিতে
মিলছে ভালো রুটি-টা
এই সমাজের কলকাঠিতে
শক্ত তাহার খুটি-টা।।

বন্ধু আমি

মনের মতো বন্ধু খুঁজি
নিত্য দিনের বাজারে
মনের মতো বন্ধু পেতে
ঢাক ঢোল বাজা রে।

কত্ত রকম মেলা আছে
মেলা বসে শহরে
বন্ধু নামের মেলা বসে
রাত দুপুর প্রহরে।

বন্ধু আমি বন্ধু তুমি
বন্ধু বলি তাহারে
বন্ধুর মাঝে বন্ধু আমি
বন্ধু খোঁজ যাহারে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ