শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইরাকে নিষিদ্ধ আলজাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iraq_aljazeeraইরাকের রাজধানী বাগদাদে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয় বন্ধ করে দিয়েছে ইরাকী যোগাযোগ ও গণমাধ্যম কমিশন। এছাড়া দেশটিতে আলজাজিরার সাংবাদিকদেরও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

আলজাজিরাকে বুধবার পাঠানো এক চিঠিতে প্রশাসনের তরফ থেকে জানানো হয়, ইরাকে কাজ করার জন্য আলজাজিরাকে দেওয়া নিবন্ধন 'সরকারি বিধিমালা, সম্প্রচারমূলক নীতি ও নিয়মকানুন লঙ্ঘন করায়' প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

তবে ইরাকী প্রশাসনের এ সিদ্ধান্তে 'মর্মাহত ও স্তম্ভিত' আলজাজিরা কর্তৃপক্ষ জানিয়েছে, ইরাকে ও বিশ্বজুড়ে আলজাজিরার শ্রোতাদের জন্য ইরাক কাজ করা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। ইরাকের সংবিধানে নিশ্চিত করা বাকস্বাধীনতার মাধ্যমে যতো দ্রুত সম্ভব দেশটিতে ফেরার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

ইরাক সরকারের দাবি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে আলজাজিরা জানিয়েছে, সংবাদ প্রচার ও অনুষ্ঠানমালা সম্প্রচারে পেশাগত সাংবাদিকতার আদর্শ কোনোভাবেই ভঙ্গ করেনি প্রতিষ্ঠানটি। ইরাকে চলমান পরিস্থিতি সম্পর্কে সংবাদ প্রকাশ ও সম্পাদনা নীতিমালায় আলজাজিরা প্রতিশ্রুতিবদ্ধ। পেশাদারিত্বে বরাবরাই আন্তর্জাতিক মান বজায় রেখেছে তারা।

এছাড়া ইরাকী কমিশনটির সিদ্ধান্ত 'ইরাক সরকারের বাকস্বাধীনতার রক্ষার প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক' বলেও মন্তব্য করা হয়েছে বিবৃতিতে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ