সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে দলীয় মনোনীত ২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন দেয়া হয়।

মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মনোনীত ২৫ প্রার্থীর নামের তালিকাও প্রকাশ করা হয়।

মনোনীত প্রার্থীরা হলেন- রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভায় মো. রবিউল ইসলাম, কাটাখালীতে মো. আব্বাস আলী, পঞ্চগড় সদর পৌরসভায় জাকিয়া খাতুন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভায় মো. কশিরুল আলম, দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভায় মো. খাজা মইন উদ্দীন, রংপুর জেলার বদরগঞ্জ পৌরসভায় মো. আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রাম সদর পৌরসভায় মো. কাজিউল ইসলাম, খুলনার দাকোপ উপজেলার চালনায় সনৎ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, পাবনার চাটমোহর পৌরসভায় সাখাওয়াত হোসেন সাখো।

কুষ্টিয়ার খোকসা পৌরসভায় আল মাছুম মুর্শেদ, মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় মো. রমজান আলী, ধামরাই পৌরসভায় গোলাম কবির, গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মো. আনিছুর রহমান, বরগুনার বেতাগীতে এ বি. এম গোলাম কবির, পটুয়াখালী কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভায় আ. বারেক মোল্লা, বরিশালের উজিরপুর পৌরসভায় মো. গিয়াস উদ্দিন বেপারী, বাকেরগঞ্জে মো. লোকমান হোসেন ডাকুয়া, ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভায় এস এম ইকবাল হোসেন (সুমন), নেত্রকোনা জেলার মদন পৌরসভায় মো. আব্দুল হান্নান তালুকদার।

এ ছাড়াও রয়েছেন চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু পৌরসভায় বদিউল আলম সুনামগঞ্জ জেলার দীরাই পৌরসভায় বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী এবং হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভায় মো. মাসুদউজ্জামান মাসুক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ