বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
`ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার পেলেন জুবায়ের রশীদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সাইদ ইমাম-মুয়াজ্জিনদের ভাতায় ভাগ বসালেন জামায়াত নেতারা!

চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ১৭২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭২ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৭৭৬ জন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৫টি নমুনা পরীক্ষা করে ৪৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১৯ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩৬৪টি নমুনা পরীক্ষা হয়। এতে পজেটিভ আসে ৫২ জনের।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে ২৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪০টি নমুনা পরীক্ষা করে ২০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষা করে ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

তবে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে এইদিন করোনা পরীক্ষা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৭২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ২৯২টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৪৪ জন এবং উপজেলায় ২৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ