রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

বাড়ি ফেরার দু'দিন আগে ইতালি প্রবাসী ওবাইদুল করিমের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া দুর্লভপাড়ার মৃত আবু ছায়েদ চৌধুরীর পুত্র ওবাইদুল করিম এরশাদ (৩৩) বাড়ি ফেরার দু'দিন আগে শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে এগারটায় ইতালির রোম শহরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

ইতালি প্রবাসীর বড় ভাই সাইফুদ্দিন খালেদ আওয়ার ইসলামকে জানান, আমার ভাই দু'তিন পর (তথা রবিবার) দেশে ফেরার কথা রয়েছে। বিমান টিকেট, বাজারসহ সমস্ত প্রক্রিয়া শেষ করেছিল। শুক্রবার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার সাথে ফোনে কথা হয়।

তিনি আরো জানান, গত ৪/৫ দিন আগে থেকে হঠাৎ তার শরীরে জ্বর অনুভব করলে তাকে করোনা পরীক্ষাও করা হয়। সবকিছুই ঠিকটাক ছিল কিন্তু হঠাৎ জানতে পারি সেখানকার চিকিৎসকরাও পরীক্ষানিরীক্ষা শেষে সে হদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেন।

নিহত এরশাদ ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। গত ৭ বছর আগে জীবিকার তাগিদে ইতালি পাড়ি জমান। সেখানে বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করত সে। সর্বশেষ সে গত দেড় বছর আগে দেশে এসেছিল।

আজ ১৮ অক্টোবর আবারো দেশে আসার প্রস্তুতি শেষ করেছিল কিন্তু মৃত্যু তাকে পরপারে পাঠিয়ে দিল। এদিকে পিতা বাড়িতে আসবে বলে পথ চেয়ে আছে তার ১৭ মাস বয়সী শিশুকন্যা। ২০১৭ সালে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিহত এরশাদ। স্ত্রী ও ১৭ মাস বয়সী একমাত্র শিশুকন্যাকে রেখে গেছে তিনি। এরশাদের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তার পরিবার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ