বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

বৈরুত বিস্ফোরণ ছিলো হিরোশিমার ১০ শতাংশ: ব্রিটিশ গবেষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সেফিল্ড এন্ড ইমপ্যাক্ট ইঞ্জিনিয়ারিং গবেষণা দলের গবেষক অ্যান্ড্রেউ টাইস দাবি করছেন, লেবাননের রাজধানী বৈরুতে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার ১০ শতাংশ শক্তিশালী ছিল।

তিনি বলেন, বিনা দ্বিধায় বলা যায়, এটি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ- যেখানে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়নি।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, মঙ্গলবার বৈরুতের ওই বিস্ফোরণে ১৩৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ৫ হাজারের অধিক মানুষ। বিস্ফোরণের ফলে আশপাশের অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার বাড়ির কাঁচ চূর্ণ-বিচূর্ণ হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র। আড়াই লাখ মানুষের বসতবাড়ি নষ্ট হয়েছে। অনেকেই খোলা আকাশের নিচে রাত যাপন করছেন। ধ্বংস হয়েছে খাদ্যের মজুদ।

লেবাননের প্রেসিডেন্ট মাইকেল ওন বলেন, সার ও আগ্নেয়াস্ত্রের ব্যবহারে মজুদ রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটে আগুন লেগে যাওয়ায় এই বিস্ফোরণটি হয়েছে। ৬ বছর এই রাসায়নিক উপাদানগুলো সেখানে মজুদ ছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় ফেলা ৪ হাজার ৫৩৬ কিলোগ্রামের একটি ইউরেনিয়াম ২৩৫ বোমা বা ইউরোনিয়াম-২৩৫ বোমা ছিলো। শহরের ভূ-পৃষ্ঠ থেকে বোমাটি ৬০০ মিটার উচ্চতায় বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ৭৮ হাজার মানুষের মৃত্যু হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ