শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’ জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা

করোনায় আক্রান্ত এমপি মতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কুড়িগ্রাম-৩ আসনের (উলিপুর) সংসদ সদস্য এমএ মতিন। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার।

তিনি বলেন, সম্প্রতি শরীরে জ্বর অনুভব করায় গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন স্থানীয় এমপি এমএ মতিন। ওইদিনই তার নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় রমেক হাসপাতাল থেকে জানানো হয় তিনি করোনাভাইরাস আক্রান্ত।

এ বিষয়ে এমপি এমএ মতিন বলেন, সম্প্রতি তিনি শরীরে সামান্য জ্বর অনুভব করেন। এছাড়া তার আর কোনো উপসর্গ ছিলো না। কিন্তু যেহেতু তিনি মানুষজনের সাথে দেখা-সাক্ষাৎ করতেন, তাই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয় তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, বর্তমানে তার শরীরে সামান্য তাপমাত্রা আছে। তবে অন্য কোনো উপসর্গ এখনো দেখা দেয়নি। তিনি কুড়িগ্রামসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ