রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায় খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজারে পুলিশের গু‌লিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনা‌ফ উপজেলার বাহারছড়ায় মে‌রিন ড্রাইভ সড়কে এক‌টি চেকপোস্টে পু‌লিশের গুলিতে সেনাবা‌হিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তার নাম সিনহা মুহা. রাসেদ।

পু‌লিশ জানিয়েছে ওই সেনা কর্মকর্তা তার ব্যক্তিগত গাড়িতে করে অপর একজন সঙ্গীসহ টেকনাফ থেকে কক্সবাজার আসছিলেন। ‌মে‌রিন ড্রাইভ সড়কের বাহারছড়া চেকপোস্টে পু‌লিশ গাড়িটি থা‌মিয়ে তল্লাশি করতে চাইলে ওই সেনা কর্মকর্তা বাধা দেন। এই নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সেনা কর্মকর্তা তার কাছে থাকা পিস্তল বের করলে পুলিশ গু‌লি চালায়। এতে সেনা কর্মকর্তা রাশেদ গুরুতর আহত হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ‌গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আজ শ‌নিবার সকালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

কক্সবাজারের পু‌লিশ সুপার এবিএম মাসুদ হোসেন জা‌নিয়েছেন, সামলাপুরের লোকজন ওই গা‌ড়ির আরোহীদের ডাকাত সন্দেহ করে পু‌লিশকে খবর দেয়। এই সময়ে পু‌লিশ চেকপোস্টে গা‌ড়ি‌টি থামানোর চেষ্টা করে। কিন্তু গা‌ড়ির আরোহী‌ একজন তার পিস্তল বের করে পু‌লিশকে গু‌লি করার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পু‌লিশ গু‌লি চালায়। এতে ওই ব্যক্তি মারা যায়।

এস‌পি জানান, এই ঘটনায় দু‌টি মামলা হয়েছে। ২ জনকে আটক করা হয়েছে। পু‌লিশ পিস্তল‌টি জব্দ করেছে। এছাড়া গা‌ড়িতে তল্লাশি করে ৫০টি ইয়াবা, কিছু গাঁজা এবং দুটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

নিহত মেজর অব. রাশেদ এক‌টি তথ্যচিত্র ধারণের কাজে এক নারী ও অপর ৩ জন পুরুষ সঙ্গীসহ গত এক মাস ধরে হিমছ‌ড়ির এক‌টি রেস্টহাউজে অবস্থান কর‌ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ