মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দেশে একদিনে করোনায় আরও ৪৪ জনের মৃত্যু, শনাক্ত ৩২০১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে একদিনে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ২০১ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ৫২৪ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় ৬৮টি পরীক্ষাগার থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ২০১টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ২৪৫টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৩৬০টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ২০১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৪৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন। শনাক্তের হার ১৯ দশমিক ২৫ শতাংশ।

অধ্যাপক নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ হাজার ৫২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৭৬ হাজার ১৪৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪৪ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৯৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৩ জন এবং নারী ১১ জন।

তিনি বলেন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ১ হাজার ৬৫৭ জন এবং নারী ৪৩৯ জন। শতাংশ বিবেচনায় পুরুষ ৭৯ দশমিক ০৫ শতাংশ এবং নারী ২০ দশমিক ৯৫ শতাংশ।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ