মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বেড়ে যাবে দাম  হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২

করোনাকালে মাস্ক পরার কথা স্মরণ করিয়ে দেবে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলছে যুক্তরাষ্ট্রে। এমন পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত ব্যবহারকারীদের মাস্ক পরার কথা স্মরণ করিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

বৃহস্পতিবার ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ইন্সটাগ্রাম এবং ফেসবুক ফিডের মাধ্যমে ব্যবহারকারীদের মাস্ক পরার জন্য সতর্ক করা হবে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীদের জন্য এই সুবিধা দেয়ার কথা ভাবছে ফেসবুক।

এই বিষয়ে একটি বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আমরা ফেসবুক এবং ইন্সটাগ্রামের ওপরে একটি এলার্ট রাখবো যাতে সবাইকে মুখ ঢাকার কথা স্মরণ করিয়ে দেয়া যায়।

এছাড়াও ফেসবুকের পক্ষ থেকে বলা হয় যে করোনা প্রতিরোধে কোম্পানিটির পক্ষ থেকে অতিরিক্ত পরামর্শ এবং বিভিন্ন পাবলিক হেলথ এজেন্সির লিংকও ব্যবহারকারীদের দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ