শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অন্ধকার যুগে এক আলোর প্রতীক্ষা ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা

নতুন ঠিকানায় উদ্বোধন করা হলো ইসলামী ব্যাংকের কুমিল্লা চকবাজার শাখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর কুমিল্লা চকবাজার শাখা স্থান পরিবর্তন করে কুমিল্লার চকবাজারে খন্দকার প্লাজায় উদ্বোধন করা হয়।

গতকাল শনিবার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে নতুন ঠিকানায় এই শাখা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মোশাররফ হোসাইন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো: মাহবুব-এ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা চকবাজার শাখাপ্রধান মো: শাখাওয়াত হোসাইন। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: খোরশেদ আলম।

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য রাখেন ব্যবসায়ী ফারূক আহমেদ, আতিক উল্লাহ খোকন, রেজাউর রহমান মামুন, শাহেদা পারভীন ও মো. সানাউল হক এবং শিক্ষাবিদ মাওলানা আব্দুল মতিন, মাওলানা আবু বকর সিদ্দিকী ও মুফতি মফিজুল ইসলাম। ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

মো. মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক গণমানুষের ব্যাংক। আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ সেবা নিয়ে দেশের প্রতিটি অ লে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে ইসলামী ব্যাংক। কর্মকর্তাদের সততা, দক্ষতা ও আন্তরিকতাই এই ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি। তিনি বলেন, গ্রাহকদের অধিকতর সুবিধা ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যেই আধুনিক ভবনে এই শাখা স্থানান্তর করা হয়েছে। ইসলামী ব্যাংকের সেবা গ্রহণের মাধ্যমে আর্থিক উৎকর্ষতা সাধনে সকলের প্রতি আহবান জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ