বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

যে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নামাজও শেখানো হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাতে-কলমে শিক্ষার্থীদের নামাজ শিক্ষা দেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

এ বিষয়ে শিক্ষকরা জানান, এ বিদ্যালয়ে হাতে-কলমে নামাজ শিক্ষার বিষয়টি নিয়মিত চর্চা হয়। তবে বিষয়টি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয়।

বিদ্যালয়টির ধর্মশিক্ষা বিষয়ের শিক্ষক জানান, এ জন্য কোনো শিশুকে জোর করা হয় না। যারা স্বেচ্ছায় নামাজ শিখতে চায়, তাদের নিয়েই জামাতে নামাজ আদায় করা হয়। এ ছাড়া ক্লাসের আলোচনায় শিশুদের নৈতিক শিক্ষাও দেয়া হয়।

তিন বছর আগে থেকেই বিষয়টি চালু করা হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান। তবে কিছু দিন বন্ধ থাকার পর চলতি মাস থেকে ফের চালু হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে ইসলাম শিক্ষা বিষয়টিতে নামাজ শিক্ষা নামে একটি অধ্যায় আছে।

এই অধ্যায়টি পড়ানোর সময় আমাদের মনে হয়েছিল, বাচ্চাদের পাঠদানের পাশাপাশি নামাজ কীভাবে পড়তে হয় তা বাস্তবে শেখাতে পারলে আরো ভালো হয়। এ কথা চিন্তা করেই শিক্ষকরা শিশুদের নিয়ে জোহরের নামাজ আদায় করেন। আর তাদের ওজুসহ নামাজ আদায়ের নিয়ম শেখান।

নামাজ আদায়কারী পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলে, আগে সঠিক ও শুদ্ধভাবে নামাজ পড়া জানতাম না। স্কুলে স্যাররা নামাজ পড়ার নিয়ম শিখিয়েছেন আমাদের। এখন বাড়িতে গিয়ে একা একাই নামাজ পড়তে পারি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার বানু বলেন, বিষয়টা আমার জানা ছিল না।

আজ জানলাম, সেখানে শিশুদের পাঠদানের পাশাপাশি নামাজ কীভাবে পড়তে হয় সেটা বাস্তবে শেখানো হচ্ছে। এটা মহৎ উদ্যোগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ