|| মাওলানা মুহসীনুল হাসান ||
আজ ২ জানুয়ারি। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর নেতৃত্বে যশোরের বেনাপোল হয়ে অযোধ্যা অভিমুখী ঐতিহাসিক লংমার্চ সংঘটিত হয় এদিন।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বাবরি মসজিদ ভাঙা হলে এর প্রতিবাদে ময়দানে ঝাপিয়ে পড়েন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক্ব রহ:। পরদিন বায়তুল মোকাররাম দক্ষিণ গেটে শায়খুল হাদিসের সভাপতিত্বে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে বিশাল সমাবেশ অনুষ্টিত হয়।
তিনি গোটা জাতিকে এই অন্যায়ের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি গ্রহণের ডাক দেন।আলেম সমাজের পক্ষ থেকে এই ন্যাক্কার জনক ঘটনার প্রতিবাদে ৮ই ডিসেম্বর দেশ ব্যাপী সকাল- সন্ধ্যা হরতাল ঘোষণা করা হয়।
১২ ডিসেম্বর মাগরিব পর সাংবাদিক সম্মেলনের আহবান করা হয়। এতে মূল বক্তব্য রাখেন আজিজুল হক্ব রহ:। তিনি প্রায় ৫শ বছরের পুরোনো এই বাবরি মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা জাà