|| মুফতি মাহমুদ হাসান ||
আজ ১৫ মে আন্তর্জাতিক পরিবার দিবস। পরিবার সমাজের মৌলিক একক ভিত্তি। এর দ্বারাই সমাজ গঠিত হয়।পরিবারের সকল সদস্যই সমাজ গঠনকারী স্তম্ভ। এই স্তম্ভ যত শক্তিশালী ও স্থিতিশীল হবে সমাজ তত সুন্দর এবং শক্তিশালী হবে। তাই প্রত্যেক সভ্যতা সমাজ গঠনে পরিবারের প্রতি বিশেষ গুরুত্বারপ করে থাকে।
পারিবারিক মূল্যবোধ সংরক্ষণেই সমাজকে সামাজিক জীবনের উত্থান-পতন থেকে বাঁচতে সাহায্য করে। বর্তমান সময়ে পশ্চিমা সভ্যতার আক্রমণ চলছে। আমাদের সমাজকে পশ্চিমা রঙ্গে রাঙ্গানোর ব্যাপারে মিডিয়ার প্রচারণা চলছে। এমন পরিস্থিতিতে সব ক্ষেত্রে ইসলামের পরিবার ব্যবস্থার পরিপূর্ণ দিক-নিদর্শনাকে জীবনে কাজে লাগানো অত্যাবশ্যক।
পারিবারিক বন্ধন অটুট রাখার কিছু নির্দেশনা:
১.পরিবার সর্বোত্তম আশ্রয় : মানুষের সর্বোত্তম আশ্রয় পরিবার। একমাত্র পরিবার মানুষের বৈষয়িক ও মানসিক আশ্রয়।পবিà