শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, রাবি ছাত্রদলের সভাপতি সুলতানুল আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । পাশাপাশি মহানগরীর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জুলাই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়। শেখ হাসিনা মুক্তিযুদ্ধে যাননি, ওনার স্বামীও য