শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) স্থায়ী স্বেচ্ছাসেবকদের শৃঙ্খলা, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ এবং সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ আজিজী স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তারা স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা, মিছিল-সমাবেশ পরিচালনা, সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন এবং বন্যা, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটকবলিত এলাকায় সেবামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনের মূল শক্তি হলো শৃঙ্খলাবদ্ধ, প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী। স্বেচ্ছাসেবকদের সংগঠনের আদর্শ, নৈতিকতা ও শৃঙ্খলার প্রতিচ্ছবি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনে আন্তরিকতা, সময়ানুবর্তিতা, ধৈর্য, নেতৃত্বের নির্দেশনার প্রতি আনুগত্য এবং সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণ ও মানবিক দায়িত্ববোধের পরিচয় দিতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে সংগঠনের কর্মসূচির পাশাপাশি দুর্যোগকবলিত এলাকায় দ্রুত, সুশৃঙ্খল ও কার্যকর সেবাদান নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের সবসময় প্রস্তুত থাকতে হবে।

প্রশিক্ষণ সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় অফিস সম্পাদক এইচ এম খোকন এবং ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

সভা শেষে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। দেশ, জাতি ও দ্বীনের কল্যাণ ও বিজয় কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ