ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে বলেছেন, তেলের দাম বৃদ্ধির অজুহাতে পরিবহন খাতসহ নানা খাতে যে অরাজকতার আশঙ্কা আমরা বারংবার করেছি তা শুরু হয়েছে। পরিবহন খাতে অযৌক্তিক ভাড়া বৃদ্ধির পাঁয়তারা চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ়তার সাথে দাবি জানাচ্ছে যে, তেলের মূল্যবৃদ্ধির কারণে যদি ভাড়া সমন্বয় করতেই হয় তাহলে তা যাত্রীস্বার্থ বিবেচনায় করতে হবে। পরিবহনের যে সকল শর্ত পরিপালন করার কথা তা যথাযথভাবে পালন করতে হবে। এবং অবশ্যই তেলের দাম কমার সাথে সাথেই ভাড়া কমানোর প্রতিশ্রুতি দিতে হবে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ভাড়া পুননির্ধারণ করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেখানে মালিকপক্ষের চারজন রয়েছে। সরকারী কর্মকর্তা রয়েছে ছয়জন আর যাত্রীদের পক্ষে একজন। বাংলাদেশে সরকারী কর্মকর্তাদের চ