শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


দেশ ও মানুষের স্বার্থে মানবাধিকার অধ্যাদেশটি অনুমোদন করুন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে বলেছেন, ক্ষমতাসীন বিএনপি সরকার গত অন্তর্বর্তী সরকারের জারি করা মানবাধিকার অধ্যাদেশ অনুমোদনের জন্য সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে নির্দিষ্ট সময় পরে স্বয়ংক্রিয়ভাবে অধ্যাদেশটি লোপ পেয়ে যাবে। অধ্যাদেশটি অনুমোদন না করার যেসকল কারণ আইন মন্ত্রণালয় থেকে দেখানো হয়েছে তাতে মানবাধিকার কমিশনের ওপরে নির্বাহী বিভাগের কর্তৃত্ব আরোপের অভিলাসই বেশি প্রতিয়মান হয়েছে। ধারা ৩(২) এ কমিশন কোন মন্ত্রণালয়ের অধিনে না থাকার বিষয়ে আপত্তি তুলে কমিশনকে  আইন ও সংসদ বিষয়ক বিভাগের সঙ্গে প্রশাসনিকভাবে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমাদের বক্তব্য স্পষ্ট। মানবাধিকার কমিশন যদি সরকারি কোনো বিভাগের সাথে প্রশাসনিকভাবে সংযুক্ত থাকে তাহলে তারা সà