ইলিয়াস মশহুদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে নির্বাচনী চিত্র দ্রুতই পরিবর্তন হচ্ছে। নির্বাচনি এলাকার প্রত্যন্ত অঞ্চলেও রিকশা প্রতীকের গণসংযোগ ও প্রচারণা নজর কাড়ছে সবার। বিশেষত তরুণ ভোটারদের কাছে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা রাজুর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মাঠপর্যায়ের পর্যবেক্ষণ, জনমত জরিপ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্পষ্ট হয়ে উঠছে, এই আসনে রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজু তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশ এগিয়ে আছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু একজন সৎ, নীতিবান ও প্রতিশ্রুতিবদ্ধ নেতা হিসেবে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন।
বিশেষ করে আলেম-ওলামা, ধর্মপ্রাণ মানুষ এবং সাধারণ খেটে খাà