রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

সিলেটে পৌঁছেছেন খেলাফত মজলিসের আমীর ও দশ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ধারাবাহিক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে সিলেটে পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। এ সময় তার সঙ্গে আছেন জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালিম এবং এনসিপি’র জনাব মশিউর রহমানসহ দশ দলীয় নির্বাচনি ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিলেটের বিভিন্ন জনসভায় নির্বাচনী বক্তব্য রাখতে এ সফর করেন মাওলানা মামুনুল হক। 

দলটির প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাঈ বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১১টায় সিলেটের গোলাপগঞ্জ এলাকায় প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন মাওলানা মামুনুল হক ও দশ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

তিনি জানান, এরপর দুপুর ১২টায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জে কে স্কুল মাঠে অনুষ্ঠিত হবে পরবর্তী নির্বাচনি জনসভা। দুপুর ২টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে আরেকটি নির্বাচনি জনসভায় তারা বক্তব্য প্রদান করবেন।

বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় একটি নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। একইদিন বাদ মাগরিব মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় মাধবপুর রোডস্থ প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর।

এছাড়া রাত ৭টা ৩০ মিনিটে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে এবং সর্বশেষ রাত ৯টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মীরপুর বাজারে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন মাওলানা মামুনুল হক।

উক্ত সকল নির্বাচনি জনসভায় মাওলানা মামুনুল হকের সঙ্গে “১০ দলীয় নির্বাচনী ঐক্য”-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ