রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

নিজ এলাকায় ৫০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলেন জমিয়ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজ নির্বাচনী এলাকায় ৫০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ব্যবস্থা করে দিয়েছেন নীলফামারী-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী এবং দলটির মহাসচিব মাওলানা মঞ্জুল ইসলাম আফেন্দী।  

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার বিজয় চত্বরে  আনুষ্ঠানিকভাবে ৫০ জন প্রতিবন্ধীর জন্য ৫০টি হুইল চেয়ার হস্তান্তর করা হয়। হুইল চেয়ার বিতরণকালে তিনি নিজ এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

মাওলানা আফেন্দী বলেন, এলাকায় ২৫ বছর ধরে চলে আসা আমার জনসেবাটাকে আরও উচ্চতায় নিয়ে যোতে চাই। ২০০১ সাল থেকে আমি জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। মসজিদ, মাদ্রাসা ও অযুখানা নির্মাণ, টিউবয়েল বিতরণ,দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় গৃহহীনদের জন্য ১২ হাতের একটি করে টিনের ঘর ও স্বল্পমূল্যে এ্যাম্বুলেন্স সেবা ইত্যাদি কার্যক্রম চালিয়ে আসছি। সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আপনারা আমার জন্য দোয়া করবেন, জনসেবার এই ধারাটা যেন আরো উচ্চতায় নিয়ে যেতে পারি।

এ সময় ডিমলা উপজেলা জমিয়তের প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল মান্নান, ডোমার উপজেলা জমিয়তের মুফতী মাহমূদ বিন আলম, ছাত্র জমিয়ত নীলফামারী জেলার সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম রাজু রূহানী, হাফেজ ফজলু ও মাওলানা খায়রুল ইসলামসহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ