শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা বিকেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি-জামায়াত ইসলামীর বাইরে একটি নতুন রাজনৈতিক ও নির্বাচনী জোট গঠনের আলোচনা অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন আজ, রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এই তিন দলের নতুন রাজনৈতিক জোট ঘোষণা করা হবে বলে জানা গেছে। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই জোটের লক্ষ্য হলো ‘জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে ইচ্ছুকদের রাজনৈতিক-নির্বাচনী ঐক্য’ গড়ে তোলা।

এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন দুপুরের দিকে সাংবাদিকদের জানান, সংবাদ সম্মেলনে তিন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

তবে এই জোটে থাকছে না গণঅধিকার পরিষদ। গত মাসের শেষ সপ্তাহে এই চার দলের সমন্বয়ে জোট গঠনের আলোচনা শুরু হলেও, গত ২৭ নভেম্বরের বৈঠকে মতপার্থক্য সৃষ্টি হয়। বিশেষত, ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত 'ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)'-কে অন্তর্ভুক্ত করা নিয়ে এনসিপির কঠোর আপত্তি ছিল।

জোটে যুক্ত না হওয়ার কারণ ব্যাখ্যা করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জোটের লক্ষ্য, উদ্দেশ্য এবং সক্ষমতা নিয়ে তাঁদের তোলা প্রশ্নের কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি। তিনি বলেন, "আমরা প্রশ্নের উত্তর না পেয়ে অন্ধকারে ঝাঁপ দিতে পারি না... সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় এই জোটে গণঅধিকার পরিষদ থাকছে না।"

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ