রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

ইসলামি শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, জনগণ রুখে দেবে: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই সনদকে কেন্দ্র করে আজ দেশের মানুষ দুই শিবিরে বিভক্ত। এক পক্ষ বিভিন্ন বাহানায় জুলাই সনদ ও রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায়। তারা মনে করে, অতীতে যেমন বছরের পর বছর একদল ক্ষমতায় ছিল, ভবিষ্যতেও আবার কেউ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে বাংলার সম্পদ লুট করবে এবং মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করবে। যারা জুলাই সনদের বিপক্ষে দাঁড়াবে, বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সর্বশেষ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, এখন যখন জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হয়েছে, তখন বাংলাদেশবিরোধী বিদেশি আধিপত্যবাদী আরেক শক্তি দেশের ঘাড়ে চেপে বসার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ ইতিহাস সৃষ্টির এক নতুন দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

আমরা বলতে চাই- ফ্যাসিবাদের আমলে ১৫ বছর ধরে রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন, নির্যাতন, জুলুম ও দমন-পীড়নের শিকার হয়েছেন এ দেশের ইসলামপন্থী রাজনৈতিক নেতাকর্মীরা। বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি দোসরদের হাতে ইসলামী আন্দোলনের নেতারা নিগৃহীত হয়েছেন। কারাবন্দি হয়েছেন, ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন, জেল-জুলুম সহ্য করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এরপরও তারা অন্যায়ের সামনে, জুলুমের সামনে মাথা নত করেননি।

ইবনে শাইখুল হাদিস বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই- জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে ফ্যাসিবাদীদের উৎখাত করেছেন। বাংলার মাটিতে নতুন কোনো ফ্যাসিবাদকে জায়গা দিতে দেওয়া হবে না। 

নির্বাচন বানচালের চেষ্টা যারা করবেন, তাদের রাজপথে প্রতিহত করতে হবে উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, পরাজিত ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করে যদি কেউ আগামী দিনে জুলাই সনদের বিরুদ্ধে না-বাক্সের জন্য প্রচারণা চালায়, বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।

আগামীর বাংলাদেশের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলামি জনগণ ও ইসলামি রাজনীতিকে রুখে দেওয়ার দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে যাদের ওপর ভর করা হয়েছে, তাদের উদ্দেশে আমরা বলতে চাই- নিজেদের রাজনৈতিক এজেন্ডা পুনর্বিবেচনা করুন। এই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসবে না, ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে মেহনতি মানুষের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ন্যায়সংগত অধিকার আদায়ের বাংলাদেশ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ