রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

হাতপাখার প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণপদযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত হাতপাখার সংসদ সদস্য প্রার্থী হাজী মো. ইবরাহীমের বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এবং হাতপাখার সমর্থনে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৩টায় যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ হতে গণপদযাত্রা শুরু হয়, এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, এবং তারা অবিলম্বে হাজী মোঃ ইবরাহীমের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

গণপদযাত্রায় সভাপতির বক্তব্যে হাজী মোঃ. ইবরাহীম বলেন, আমার বিরুদ্ধে যে সকল মামলা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ  ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসার অংশ। জনগণের ভালোবাসা ও সমর্থন থেকে আমাকে দূরে রাখতেই এই ষড়যন্ত্র। তিনি আরও বলেন, আমি ইনসাফ ও সততার রাজনীতি করি বলেই অপশক্তি আমাকে দমাতে চায়। কিন্তু জনগণের শক্তির কাছে সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে।

তিনি আরও বলেন, মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে তার সংগ্রাম অব্যাহত থাকবে এবং কোনো ষড়যন্ত্রই তাঁকে সততার পথ থেকে বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলতাফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম শরিয়তুল্লাহ, সমন্বয়কারী ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ সৈয়দ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য মাইনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা উত্তর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, দক্ষিণ শাখার সভাপতি এমদাদুল হক, যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি আল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমানসহ আরও নেতৃবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ