রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

‘রাষ্ট্রের যেকোনো সংকট মোকাবেলায় সকলের অবদান রাখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়; দলের চেয়ে দেশ বড়। দেশকে সকল কিছুর ওপরে প্রাধান্য দিতে হবে। তাই, রাষ্ট্রের যেকোনো সংকট মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলের অবদান রাখতে হবে।

শুক্রবার (ডিসেম্বর) আইএবি, ঢাকা মহানগর দক্ষিণের মাসিক সভায় তিনি এই মন্তব্য করেন।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পতিত ফ্যাসিবাদ দেশকে ততই বহির্বিশ্বে সংকটাপন্ন অবস্থায় দেখাতে সর্বদা ষড়যন্ত্রে ব্যস্ত। দেশকে অস্থিতিশীল করে তুলতে বিভিন্ন স্থানে  রক্তাক্ত, জালাও-পোড়াও অব্যাহত রাখছে। অভ্যন্তরীণ ষড়যন্ত্রের পাশাপাশি বহির্বিশ্বেও তাদের ষড়যন্ত্রের তৎপরতা দেখা যাচ্ছে। দেশপ্রেমিকরা এসব ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা প্রস্তুত আছে ইনশাআল্লাহ।

ইমতিয়াজ আলম আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট  আয়োজন নতুন সংকট তৈরি করতে পারে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে জাতীয় নির্বাচন এবং পরবর্তী সরকার প্রশ্নের সম্মুখীন হবে। কালোটাকা ও পেশীশক্তি প্রতিরোধে সরকারকে এখন থেকেই কার্যকরী পদক্ষেপ নিতে হবে। জনমনে ভীতির পরিবেশ তৈরি করলে ফ্যাসিবাদ সুযোগ নিতে পারে।নির্বাচন কমিশনের সদিচ্ছার উপর আগামীর নিরাপদ বাংলাদেশ নির্ভর করছে। তাই সরকারের উচিত  নির্বাচন সংশ্লিষ্ট সকলকে এখন থেকেই জবাবদিহির আওতায় নিয়ে আসা।

নগর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদারের সঞালনায় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন,সহ-সভাপতি আলহাজ্ব এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক,এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান সরকার,  সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, দপ্তর সম্পাদক   অধ্যাপক ফজলুল হক মৃধা,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা  মুহাম্মাদ নজরুল ইসলাম,কামাল হোসেন,জোবায়ের হোসেনসহ প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ