মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ ইফার আয়োজনে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা মক্কা-মদিনা থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের ময়মনসিংহের ইত্তেফাকুল মাদারিসিলের ফল প্রকাশ শনিবার ফজরের জামাতে যাওয়ার পথে ট্রাকচাপায় গেল প্রাণ

কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব: হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কেউ পাথর মারলে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নে এনসিপির পদযাত্রা ও গনসংযোগ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, কেউ আমাদের পাথর মারলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। কেউ গালি দিলে সালাম দেব। কেউ সমালোচনা করলে হাসিমুখে মেনে নেব। বাকিটা আল্লাহর হাতে। আপনারা বিভেদে যাবেন না।

তিনি আরও বলেন,  কেউ গুলি করলে গুলি খাব, কিন্তু কর্মীকে রেখে পালাইয়া যামু না। রাস্তার মধ্যে কর্মী নামাইয়া গত ১৭ বছর কে কোথায় ছিল—আমরা দেখেছি।

এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, মানুষের কাছে শুনি—আমি নাকি ৫০০ ভোট পাব! ৯ মাসের একটি নতুন দল যদি বাপ-দাদার পরিচয় ছাড়া ৫০০ ভোট পায়, এটাও অনেক বড় বিষয়। 

তিনি বলেন, আমি খেটে খাওয়া মানুষের সন্তান। আমার বড় বংশ নেই, টাকা-পয়সা নেই, বিদেশে পড়াশোনা করি নাই; আপনাদের মধ্য থেকেই আমি উঠে এসেছি।

জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, যারা নির্বাচন আসলে ফটোসেশন করতে নানা অভিনয় করে তাদেরকে চিনে রাখুন। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করুন। তাদের অতীত এবং বর্তমান কর্মকাণ্ডের দিকে সজাগ দৃষ্টি রাখুন। দেখবেন আপনাদের চোখেই সব ধরা পড়বে। 

গত ১৭ বছরের রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাস্তায় কে ছিল, আমরা দেখেছি। বিএনপির অনেক নেতাকর্মীকেও রাস্তায় দেখেছি। যারা আন্দোলনে মাঠে ছিল না তারাই এখন বড় বড় কথা বলে। মানুষকে আওয়ামী লীগ ট্যাগ লাগায়। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ