রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

লন্ডনে জমিয়ত নেতাদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আবদুল কুদ্দুস কাসেমীর আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লন্ডনে জমিয়ত নেতাদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

দোয়া মাহফিলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, হজরত নূর হুসাইন কাসেমীর ভাই হজরত মাওলানা আবদুল কুদ্দুস কাসেমীর আত্মার মাগফেরাত ও দরজা বুলন্দি কামনা করা হয়।

ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে মারাত্মক অসুস্থ ও নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শিফা লাভের জন্য ও কায়মনোবাক্যে মোনাজাত করা হয়।

দোয়া অনুষ্ঠানে উলামায়ে কেরামের উপস্থিতিতে জাতীয়তাবাদী দল বিএনপি ও যুবদলের প্রচুরসংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ