রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

বিএনপি চায় না আওয়ামী লীগের নেতাকর্মীরা জেল খাটুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অনেক নেতাকর্মী জেল খেটেছেন, কিন্তু বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেল খাটুক এমনটা তারা চান না।

শনিবার (২৯শে নভেম্বর) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সম্মিলিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাকামাইয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।

ধর্মকে ব্যবহার করে রাজনীতির সমালোচনা করে এবিএম মোশাররফ হোসেন বলেন, "অনেকে ধর্মকে পুঁজি করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তারা প্রচার করে যে, তাদের মার্কায় ভোট দিলে বেহেশতের দরজা খুলে যাবে। অথচ কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন কথা ইসলামসহ কোনো ধর্মগ্রন্থে লেখা নেই।"

তিনি আরও বলেন, "চরমোনাই ও জামায়াত বলে ভোট দিলে নাকি ইসলাম পাওয়া যাবে। আমরা কি ইসলামের বাইরে? আমরাও তো মুসলমান। কিন্তু তারা মনে করে তারাই কেবল মুসলমান। ভোট নেওয়ার জন্য তারা এ ধরনের বিভ্রান্তিকর কথা বলে, এসব কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।"

জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী সভায় যোগ দেন। বিপুল সংখ্যক নারী কর্মীর উপস্থিতিতে বিদ্যালয় মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ