রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

হেফাজত নেতার সুস্থতা কামনায় জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা তাজুল ইসলাম অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৯ নভেম্বর) ফেসবুকে জামায়াত আমির লিখেছেন, ‘চট্টগ্রামের ফিরোজশাহ মাদরাসার বড় হুজুর, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা তাজুল ইসলাম দামাত বারাকাতুহু অসুস্থ হয়ে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ওস্তাদের ওস্তাদ, দ্বীনের এই রাহবারকে মেহেরবানি করে সুস্থতার পূর্ণ নেয়ামত এনায়েত করুন।’

তিনি আরও বলেন, দ্বীনের খেদমতে তাঁর বাকি জিন্দেগি কবুল করুন। আমীন, ইয়া রাব্বাল আলামীন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ