রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা উত্তরের দুই দিনব্যাপী কর্মী কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা উত্তরের উদ্যোগে ২৭ ও ২৮ নভেম্বর ২০২৫, বৃহস্পতি ও শুক্রবার—দুই দিনব্যাপী প্রথম ও দ্বিতীয় কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব দিকনির্দেশনার  মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় এবং ২৮ নভেম্বর শুক্রবার সমাপনী অধিবেশনের মাধ্যমে কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।

কর্মশালাটি শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এবং শাখার প্রশিক্ষণ সম্পাদক মো. সাজিদ আরাফাত এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

দুইদিনব্যাপী এ কর্মশালায় কর্মীদের নিয়ে গ্রুপ স্টাডি, বইপাঠসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মুফতি মাহমুদুল হাসান আওলাদ, মাওলানা শরীফ মোহাম্মদ ত্বহা, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় বাইতুল-মাল সম্পাদক মাগফুর এজাজ, কেন্দ্রীয় দপ্তর ও প্রকাশনা সম্পাদক মুশতাক আহমাদ।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি ও ঢাকা–১৪ আসনের এমপি পদপ্রার্থী হাফেজ নুর মুহাম্মাদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তর সহ-সভাপতি মুফতি মাহবুবুল হক।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা উত্তরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ