রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ মঙ্গলবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। ধর্ম সম্পর্কে তাদের অনুভূতি খুবই সংবেদনশীল। এই সুন্দর ও উত্তম নাগরিক বৈশিষ্ট্যটি ব্যবহার করেই কুচক্রী মহল বারংবার অস্থিরতা তৈরির অপচেষ্টা করেই যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাউল আবুল হোসেন মহান আল্লাহ তায়ালা সম্পর্কে অশালীন-অশ্লীল মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করেছে আর এখন আরেকদল সেই সুযোগে স্বার্থ হাসিলের নোংরা খেলায় মেতে উঠেছে। ইসলামী আন্দোলন মনে করে, দেশের এই ক্রান্তিকালে আমাদের সামাজিক ও রাজনৈতিক ঐক্য বিনষ্ট করার এক গভীর চক্রান্তের অংশ এটা। ফলে যারাই সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বাউলকাণ্ডে প্রতিক্রিয়াকে বড় করে দেখানো হচ্ছে। বাউল আবুল হোসেনের ধৃষ্টতামূলক মন্তব্যকে আমলে না নিয়ে প্রতিক্রিয়ায় জনতা কি করেছে তা প্রধান করে তোলা হয়েছে। অথচ বাউল আবুল হোসেন যে অশ্লীল ও অশালীন মন্তব্য করেছে তা সীমাহীন অপরাধ। মানুষের বাকস্বাধীনতা আছে কিন্তু কাউকে অপমান করা, কারো বিশ্বাসকে আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ। বাউল আবুল হোসেন সেই অপরাধ করে পরিস্থিতি উস্কে দিয়েছে। তাই বাউল আবুল হোসেন এবং এখন যারা তার পক্ষ নিচ্ছেন তাদের কোন রাজনৈতিক হীন অভিলাষ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এবং এই ঘটনায় সাধারণ জনতার ওপরে দোষারোপের রাজনীতি চলছে, পুলিশি হয়রানির যে পাঁয়তারা চলছে তা রোধ করতে হবে।

অধ্যক্ষ ইউনুস আহমদ সকলের প্রতি আহ্বান রেখে বলেন, যেকোনো ঘটনায় আমাদের বস্তুনিষ্ঠ দৃষ্টিতে দেখতে হবে। ইনসাফের সাথে পক্ষ বাছাই করতে হবে। এবং প্রতিটি ঘটনার ক্রিয়া ও তার প্রতিক্রিয়া কি, কারা এর দ্বারা লাভবান হচ্ছে তা বিবেচনায় নিতে হবে। জাতির এই ক্রান্তিকালে সতর্কতার সাথে সকলকে ভূমিকা নির্ধারণ করতে হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ