রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে ব্যাকুল হয়ে আছে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি আরও বলেছেন, ‘তাদের মধ্যে মানসিক ব্যাপক পরিবর্তন আসছে।’

রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতে নলছিটি চায়না মাঠে উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, এ দেশে চাঁদাবাজ-দখলবাজদের কোনো স্থান হবে না। এখন সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার, ভালো মানুষকে ভোট দেওয়ার।

তিনি আরও বলেন, বিগত দিনের সরকারগুলো দেশের মেহনতি কৃষক, দিনমজুর, শ্রমিকদের অর্জিত টাকা বিদেশে পাচার করেছে। এ দেশকে একাধিক বার দুর্নীতিতে প্রথম বানিয়েছে। তাদেরকে আর কেউ চায় না।

সভায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সেকান্দর আলি সিদ্দিকির সভাপতিত্বে ঝালকাঠি -২ (সদর-নলছিটি) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজি উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ