রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে আসা নেতা পেলেন হাতপাখার মনোনয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামালপুর–৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে শেষ পর্যন্ত প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পূর্বঘোষিত প্রার্থী মুফতি জাহিদুল ইসলামের পরিবর্তে হাতপাখা প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সদ্য যোগদানকারী আলহাজ ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারীকে।
রোববার (২৩ নভেম্বর) ঢাকার পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আনছারীর হাতে আনুষ্ঠানিকভাবে হাতপাখা প্রতীক তুলে দেন। এ সময় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মেলান্দহ উপজেলা ইসলামী আন্দোলন সূত্রে জানা যায়, মাঠ পর্যায়ের বাস্তবতা, তৃণমূলের মতামত এবং সংগঠনের অভ্যন্তরীণ মূল্যায়ন—সব কিছু বিবেচনায় কেন্দ্রীয়-ভাবে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের একাধিক নেতার মতে, মুফতি জাহিদুল ইসলাম নিষ্ঠার সঙ্গে প্রচারণা চালালেও মাঠে তার পরিচিতি তুলনামূলক কম থাকায় বিজয়ী হওয়ার সক্ষমতা বিশ্লেষণে নতুন করে আলোচনা শুরু হয়। অন্যদিকে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে দীর্ঘদিন কাজ করা ইঞ্জিনিয়ার আনছারীর গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছিল। এজন্য তাকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে ইসলামী আন্দোলন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ