রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। এরপর তাকে সেখানে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

আজ রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে উদ্দেশে রওনা হন।

দলীয় সূত্রে জানা গেছে, নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় কিছু পরীক্ষা–নিরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এর আগে সর্বশেষ ১৫ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বিগত কয়েক বছর ধরে লিভারসহ বিভিন্ন জটিল অসুস্থতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। 

সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের পরামর্শে তার নিয়মিত চেকআপের প্রয়োজন হচ্ছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তার পরবর্তী চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ