রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ধর্ম বেচাকেনা করে রাজনীতি করে না বিএনপি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি ধর্ম বেচাকেনার রাজনীতি করে না। বিএনপি কখনো ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। দলটি জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করছে এবং লোক দেখানো রাজনীতি বিএনপির চরিত্র নয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন— নারীরা সমাজের অগ্রগতির গুরুত্বপূর্ণ শক্তি। তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। দল সবসময় নারীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়।

সমাবেশের প্রধান বক্তা, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করছে। নারীর ক্ষমতায়ন ও সুরক্ষা নিশ্চিত করাও দলের অঙ্গীকার।

সমাবেশে বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করায় পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ