সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

এক মাসের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি এনসিপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ হাসিনার ফাঁসির রায় এক মাসের মধ্যে কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সোমবার রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাব, হাসিনাকে ফিরিয়ে আনুন। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আমরা চাই যাতে তিনি হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন। হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চাই। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা, কামালসহ (আসাদুজ্জামান খান কামাল) বাকি আওয়ামী ফ্যাসিস্ট যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে। নির্বাচনের পরও যাতে ট্রাইব্যুনালের কাজ বন্ধ না হয়, কাজ যেন চলমান থাকে। একই সঙ্গে দল হিসাবেও আওয়ামী লীগের বিচারের দাবি জানান নাহিদ। 

সাবেক আইজিপির সাজা নিয়ে তিনি বলেন, চৌধুরী মামুনের সাজায় সন্তুষ্ট নই, রাজসাক্ষী হলেও তার সাজা আরও বেশি হওয়া উচিত ছিল। এ বিষয়টি আপিল বিভাগে যাওয়া উচিত পুনর্বিচারের জন্য। 

অন্যদিকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শুধু মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই-অতি দ্রুত রায় কার্যকর করতে হবে। তিনি বলেন, ভারত সরকারের কাছে আহ্বান জানাই-খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থার কাছে সোপর্দ করুন। এ রায় কার্যকর করার মধ্য দিয়ে বিশ্বে নজির তৈরি হবে। 

দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, খুনি হাসিনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত দেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা লেখেন তিনি। 

এছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন, জুলুম ও অপশাসনের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটি জনগণের ঐতিহাসিক জয়। আমরা এ রায়কে সাধুবাদ জানাই। এখন জরুরি হলো, দ্রুত এ রায় কার্যকর করা। এটি ভবিষ্যতের জন্য বার্তা বহন করে যে, কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়।

রাজধানীতে গণমিছিল: এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর এবং দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণমিছিল করেছে এনসিপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা আমাদের ভাইদের গুলি করেছে, তাদের রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া জনগণের প্রতি অবিচার। ভারত সরকারকে বলছি, শেখ হাসিনাকে যেভাবে  হোক নিয়ে গেছেন, এবার ফিরিয়ে দিন।

NH/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ