রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

হাসিনা-কামালের মৃত্যুদণ্ড: ন্যায়বিচারের বিজয়ে শুকরিয়া জ্ঞাপন লেবার পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যার দায়ে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঐতিহাসিক মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় শুকরিয়া আদায়, ন্যায়বিচারের বিজয় এবং রায়কে যুগান্তকারী মাইলফলক হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

সোমবার (১৭ নভেম্বর) লেবার পার্টির প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান সাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন- জুলাইয়ের ছাত্র-জনতার ন্যায়সঙ্গত গণআন্দোলনে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে যে গণহত্যা চালানো হয়েছিল, আজকের রায় সেই ভয়াবহতম নৃশংসতার বিরুদ্ধে ন্যায়বিচারের পূর্ণ স্বীকৃতি। এই রায় শুধু দুই ব্যক্তির বিরুদ্ধে নয়- এটি স্বৈরাচার, ফ্যাসিবাদ, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রদ্রোহী অপরাধের বিরুদ্ধে যুগান্তকারী বিচারিক দৃষ্টান্ত।

ডাঃ ইরান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, বাংলাদেশের নির্যাতিত, গনহত্যার শিকার ও গুম হওয়া পরিবারের আত্মত্যাগ বৃথা যায়নি। শহীদ আউয়াল মিয়া ও নাঈম হাওলাদারসহ শত শত শহীদ আজ ন্যায়বিচার পেয়েছে- এটাই জাতির দীর্ঘদিনের প্রতীক্ষিত বিজয়।

তিনি আরও বলেন, এই রায় প্রমাণ করেছে, কোনো স্বৈরশাসক জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে টিকে থাকতে পারে না। ন্যায়বিচার বিলম্বিত হলেও কখনও অস্বীকার করা যায় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনতার ঐক্য, আত্মত্যাগ ও নৈতিক শক্তিই আজকের এই ঐতিহাসিক রায়ের পথ তৈরি করেছে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান দেশবাসীকে শান্ত-সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে বলেন- ন্যায়বিচারের এই বিজয়কে শক্তিতে পরিণত করে রাষ্ট্র মেরামত, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম আরও জোরদার করতে হবে।

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সাহসী ও নিরপেক্ষ ভূমিকা জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রেস বিজ্ঞপ্তি

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ