রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

৮ দলীয় শীর্ষ নেতাদের বৈঠক, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই সনদের আইনি ভিত্তি, নভেম্বরেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আটটি দলের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অধ্যক্ষ মাওলানা সারওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান।

আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক গোলাম পরওয়ার, অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা জালাল উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, মাওলানা মুসা বিন ইজহার, অধ্যাপক ইকবাল হোসেন, নিজামুল হকসহ ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

বৈঠকে নেতৃবৃন্দ জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের ব্যাপারে দেশে চলমান আন্দোলনের ব্যাপারে সরকারের পক্ষ হতে কোনো সিদ্ধান্ত না আসায় নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন। সেই পরিপ্রেক্ষিতে ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ চলমান আন্দোলনের পরবর্তী পদক্ষেপ হিসেবে নিম্মোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

সিদ্ধান্ত সমূহ-

১. জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের ব্যাপারে দেশে চলমান আন্দোলনের ব্যাপারে সরকারের পক্ষ হতে কোনো সিদ্ধান্ত না আসায় এ ব্যাপারে আলোচনার জন্য আগামীকাল ১২ নভেম্বর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় চাওয়া হবে।

২. প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় ‘জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের ব্যাপারে’ ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না এলে আগামীকাল ১২ নভেম্বর ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ