রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁর দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার দায়িত্বশীলদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, মাঠপর্যায়ের কর্মতৎপরতা এবং আগামী দিনের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন, সংগঠনের সফলতা নির্ভর করে নিয়মতান্ত্রিকতা ও ধারাবাহিকতার ওপর। প্রত্যেক দায়িত্বশীলকে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ সক্রিয়তার পরিচয় দিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুরশিদ সিদ্দিকী, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহপ্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোল্লা খালেদ সাইফুল্লাহ।

এছাড়া নওগাঁ জেলা শাখার উপদেষ্টা খন্দকার রেজাউর রহমান টুকু, সহ-সভাপতি জনাব, মোঃ আব্দুল ওয়াহাব, মুহাম্মদ ওবায়দুল হক, এবং সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলমসহ জেলার অন্যান্য দায়িত্বশীলগণ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ