রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

সংবিধান ও বিদ্যমান আইন মেনে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন চায় বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশীয় সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী জুলাই সনদ (চার্টার) বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দলের স্থায়ী কমিটির জরুরি এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিএনপি জানায়, ১৭ অক্টোবর জাতীয় সংসদের সাউথ প্লাজায় অনুষ্ঠিত ঐতিহাসিক অনুষ্ঠানে দলটি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল।

বিএনপি জানায়, জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ ও বিস্তারিত আলোচনার পর স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় দলটি বেশ কয়েকটি ‘নোট অব ডিসেন্ট’ দিলেও শেষ পর্যন্ত বেশিরভাগ বিষয়ে ঐকমত্যে পৌঁছে।

বৈঠকটি ভার্চুয়ালি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।বিএনপি জানায়, দলটি বাংলাদেশের গণতন্ত্রপন্থী জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে এবং জুলাই সনদের বাস্তবায়ন ঘিরে নতুন কোনো বিতর্ক বা সংকট তৈরির চেষ্টা প্রতিহত করবে।

বৈঠকে বিএনপি দীর্ঘদিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে, বিশেষ করে জুলাই বিদ্রোহে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ