রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

বিএনপি ধর্মীয় শিক্ষাকে সবসময় গুরুত্ব দেয়: ডা. জাহিদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয়।’

মঙ্গলবার (৪ নভেম্বর) দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ইমাম, মোয়াজ্জেম ও কওমি মাদরাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। হিলি বন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি সব সময় ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইসলামি শিক্ষার পাশাপাশি অন্য ধর্মের শিক্ষাকেও আমরা সমানভাবে উৎসাহিত করি। কারণ বিএনপি বিশ্বাস করে, ধর্মীয় শিক্ষা মানুষকে ন্যায়, নীতি ও মানবিকতার পথে চালিত করে। আমাদের লক্ষ্য ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য ন্যায় ও সমান সুযোগ নিশ্চিত করা।

তিনি আরও বলেন, আমরা চাই, আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকরা সমাজে নেতৃত্বের ভূমিকা পালন করুন। মানুষকে নৈতিকতার শিক্ষা দিন, সঠিক পথে পরিচালিত করুন। বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। বিএনপি জনগণের দল, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, ন্যায় ও মানবতার পক্ষে।

সভায় বক্তারা বলেন, ইসলাম ও ধর্মীয় শিক্ষা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বদা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ রক্ষায় কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্বও ধর্মীয় শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে বদ্ধপরিকর।

সভায় হাকিমপুর উপজেলা ও পৌরসভার শতাধিক ইমাম, মোয়াজ্জেম ও মাদ্রাসা শিক্ষক অংশগ্রহণ করেন। উপস্থিত ধর্মীয় নেতারা এ ধরনের মতবিনিময় সভাকে সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে স্বাগত জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ