রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

সংস্কারের টিকা নিলে বিএনপির এই অবস্থা হতো না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২৬৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-রাস্তা অবরোধ ও অগ্নিসংযোগের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপি যদি সংস্কারের টিকা নিতো তাহলে এই অবস্থা হতো না।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্রগঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি: নভেম্বর, ১৯৭৫’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমার মনে হচ্ছে বিএনপির একটি অলিখিত হরতাল চলছে। শুনলাম একজনের নাকি মনোনয়নও বাতিল করা হয়েছে। দুর্ঘটনাবশত কোথাও আগুন লাগলে আমরা ফায়ার সার্ভিস রাখি স্টেশনগুলো; যাতে দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। বিএনপি ২৬৭টা, না কয়টা আসনে আগুন জ্বালায়া দিছে, এতগুলো ফায়ার স্টেশনতো বাংলাদেশ নেই।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, এজন্য আমরা আমাদের বারবার বলেছিলাম রিফর্মের যে টিকাটা আছে, এটা যদি বিএনপিকে দেওয়া যাইতো তাহলে এ ধরনের পরিস্থিতিতে তাদের পড়তে হইতো না।

বিএনপির প্রার্থী বাছাইয়ের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা খুবই হতাশ হয়েছি তাদের প্রার্থী তালিকায় এমন এমন লোক রেখেছে যারা বলছে যে জুলাই সনদের প্রয়োজন নেই। উনি আসলে মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার এটা মনে মগজে ধারণ করতে পারেননি।

এনসিপির এই নেতা বলেন, সংস্কার আসলে বিএনপি দিয়ে কতটুক বাস্তবায়ন হবে সেটা আমরা এখনো সন্দিহান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। আলোচনা সভার আয়োজন করে এনসিপির মিডিয়া সেল।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ