রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

একবার হাতপাখাকে দেখেন, ব্যর্থ হলে আর আসব না: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আপনারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির ক্ষমতা ও শাসন দেখেছেন, একবার ইসলামী শাসনব্যবস্থায় হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়ী করে দেখেন। আমরা ব্যর্থ হলে আর কোনোদিন নির্বাচনে আসবো না।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ডে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, নির্বাচন-ই মুক্তির পথ নয়। বাংলাদেশে এর আগেও ১২ বার জাতীয় নির্বাচন হয়েছে। প্রতিটি নির্বাচনের মধ্য দিয়ে জাতি একদল নতুন অপরাধপ্রবণ নেতাকর্মী পেয়েছে। অতিতের নির্বাচনগুলোর মতো মাস্তান-চাঁদাবাজরা ক্ষমতায়িত হলে মুক্তি আসবে না। নীতির পরিবর্তন না করে কেবল নেতার পরিবর্তন করতে নির্বাচন আয়োজন করার জন্য জুলাই অভ্যুত্থান হয় নাই। তাই সংস্কার-বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

শায়খে চরমোনাই বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা খুন, চাঁদাবাজী, রাহাজানি ও ক্ষমতার অপব্যবহার করেন, তার দায় দায়িত্ব ভোটারদের নিতে হবে। কারণ আপনারা তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সেজন্য একজন মুসলমান হিসেবে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যারা অমুসলিম, তারাও হাতপাখা মার্কায় ভোট দেবেন নিজেদের জীবনের নিরাপত্তা, ন্যায় বিচার ও জান-মাল-ইজ্জত রক্ষার্থে। সব ধর্মের মানুষের সমান বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। কে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, তার কোনো ভেদাভেদ করা যাবে না।

দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বার বার নির্বাচিত হয়ে বার বারই ফেল করেছে, বিএনপি পাঁচ বছরের ক্ষমতার মধ্যে দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে ঘটনা ঘটেছে তা সবাই জানে। এখন পলাশে যে ঘটনা ঘটেছে তা পলাশবাসীও জানে। ওরা এখনো ক্ষমতায় যায়নি, তাতেই নিজ দলের নেতা খুনসহ চাঁদাবাজীতে ব্যস্ত রয়েছে। ক্ষমতায় গেলে কি করবে তা আপনারা বুঝতে পারতেছেন।

ফয়জুল করীম বলেন, যারা নৌকার নির্বাচন করে, তারা নৌকা চালাতে জানেন না, যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে, তারা ধান কাটতে পারেন না এবং যারা লাঙল নিয়ে নির্বাচন করে তারা লাঙল চালাতে জানেন না। কিন্তু হাতপাখা সব শ্রেণীপেশার মানুষ চালাতে পারেন। এ হাতপাখা প্রার্থী ও ভোটার নারী-পুরুষ, ধনী-দরিদ্র সবাই চালাতে পারেন। এখানে নৌকা, ধানের শীষ ও লাঙল দরিদ্র মানুষের প্রতীক, কিন্তু এ প্রতীক নিয়ে ধনীরা নির্বাচন করে। অন্য দিকে হাতপাখা সব শ্রেণীপেশার মানুষের প্রতীক।

নরসিংদী-২ (পলাশ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মহসীন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরিফ বিন মেহের উদ্দিন, জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. শেখ সাদী শাকিল, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি ওয়ালি খান, যুব আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি মোবারক হোসাইন, পলাশ শাখার সভাপতি মো. সোলায়মান ভুঁইয়া, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ