সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

নেত্রকোনায় আমীরে মজলিসের গণ-সমাবেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোনা প্রতিনিধি: 

নেত্রকোনা জেলার মদন, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় আমীরে মজলিসের শুভাগমন উপলক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ গুলোতে আমীরে মজলিস প্রধান মেহমান হিসেবে যোগদান করেন। আমীরে মজলিসের বক্তব্যের আগের আলোচকেরা ও নেত্রকোনা সদর থেকে আগত মেহমানগণ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। 

আমীরে মজলিসের তার বক্তব্যে দেশ ও জাতি নিয়ে বিগত স্বৈরাচারী সরকারের আমলের ফ্যাসিবাদী কার্যক্রম তুলে ধরে বলেন, বিগত পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে বিডিআর হত্যা, ২০১৩ সালে শাপলা চত্বরে নিরীহ তাওহীদী জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড, ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলনে তাওহীদী জনতার উপর হামলা ও হত্যাকাণ্ড, ও অবশেষে ২০২৪ সালে মাদরাসা, স্কুল-কলেজ ও ইউনিভার্সিটির ছাত্রসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড, এগুলো সব ফ্যাসিবাদী আমলের জঘন্যতম কাজ। 

আমর সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সহ আরো বহু বাংলাদেশ দেখেছি। এবার ইসলামের বাংলাদেশ দেখতে চাই। ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে তিনি রিকশা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আমীরে মজলিস আরো বলেন, রিকশা প্রতীকের ভোট দিয়ে জয়যুক্ত করলে ইন-শাআল্লাহ ‘কুরআনের বাংলাদেশ’ উপহার দিবেন বলে তাওহীদী জনতা ও জনগণের সাথে ওয়াদা করেন। অবশেষে আমিরে মজলিসের মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ