রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

আমির হামজার সঙ্গে নির্বাচনি লড়াইয়ে বিএনপির জাকির হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনে বিশিষ্ট ইসলামিক বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি মাওলানা আমির হামজার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির মনোনীত প্রার্থী ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

কুষ্টিয়ায় চারটি আসনে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জেলায় বিএনপির মনোনয়ন পাওয়া অন্য প্রার্থীরা হলেন—কুষ্টিয়া-১ আসনে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সদস সদস্য (এমপি) রেজা আহমেদ বাচ্চু মোল্লা। কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ