রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই যোদ্ধা ও এনসিপির মূখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামালা দায়ের করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ।

সোমবার ৩ নভেম্বর এক বিবৃতিতে তিনি বলেন,  “আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একটি রাজনৈতিক দলের জনৈক নেতা জুলাই যোদ্ধা ও এনসিপির মূখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার কারণে জুলাই যোদ্ধা জনাব নাসির উদ্দিন পাটওয়ারীকে জাতি শ্রদ্ধা ও সম্মান জানায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় আমরা উদ্বিগ্ন। 

যারা বিরোচিত ভূমিকা পালন করে দেশকে স্বৈরশাসনের কবল থেকে উদ্ধার করেছেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ