রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ধানের শীষ পেলেন সেই ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি। এর মধ্যে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কয়েক মাস আগে একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ফজলুর রহমান। জুলাই নিয়ে তার কটাক্ষমূলক ব্ক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয় তার বিরুদ্ধে। অনেক জায়গায় তার কুশপুত্তলিকাও দাহ করা হয়। এমনকি তার কিশোরগঞ্জের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। একপর্যায়ে দল তাকে শোকজ করে। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ২৬ আগস্ট ৩ মাসের জন্য তার সব ধরনের পদ স্থগিত করে বিএনপি। এই সিদ্ধান্তের পর ২ মাস ৮ দিনের মাথায় আলোচিত এই নেতাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিলো বিএনপি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ