রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

পুনর্নির্বাচিত জামায়াত আমিরকে জমিয়ত সভাপতির অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুনরায় আমির নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

রোববার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বার্তায় জমিয়ত সভাপতি জামায়াত আমিরের সুস্বাস্থ্য কামনা করে বলেন, আশা করি ডা. শফিকুর রহমান আগামীতে ইতিবাচক রাজনীতিতে যথাযথ ভূমিকা পালন করবেন।

রোববার (২ নভেম্বর) জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্য (রুকন)-দের ভোটের মাধ্যমে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা সম্পন্ন করে। এরপর শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। এতে বিপুল ভোটে ডা. শফিকুর রহমান আমির নির্বাচিত হন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ