রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সৎ কর্মকর্তা না থাকলে জাকাতব্যবস্থাও সংকটে পড়বে: মাওলানা ইউসুফী বিএনপি নিয়ে আমার বক্তব্যটা ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল

জমিয়তের সংসদ সদস্য প্রার্থীদের মতবিনিময় সভা মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দলের সংসদ সদস্য প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে এই বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকনির্দেশনা, নির্বাচনি প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় বিষয়ে আলোচনা হবে। এতে জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

দলীয় প্রার্থীদের যথাসময়ে উপস্থিত থেকে সভাকে অর্থবহ ও সফল করার অনুরোধ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও নির্বাচন উপ-কমিটির সদস্যসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ